
সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা প্রদ্যুৎ কুমার তালুকদারকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কার্যালয়ে অফিসে আগমন উপলক্ষে ফুলেল শুভেচছা।
বৃহস্পতিবার রাত ৭ টায় নতুনপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশ, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সাবেক সভাপতি, জেলা কমিটির উপদেষ্টা এডভোকেট বিমান কান্তি রায়, বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সম্পাদক মণিকাঞ্চন দাস, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্ত্তী, পাবলিসিটি সম্পাদক রিংকু চৌধুরী,দফতর সম্পাদক শিবু পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য, কার্যকরী সদস্য এডভোকেট কুশল রাজ পাল প্রমুখ।