
সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মোঃ বাবুল মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে উন্নয়ন বিভিন্ন প্রকল্পে ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর বেলা ১২ টার সময় মল্লিকপুর সুনামগঞ্জ জেলা পরিষদের হল রোমে
উক্ত চেক হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী।
চেক বিতরণকালে তিনি জানান, বর্তমান সরকার গণমানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা পরিষদ নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে কাজ করছে। পরে জেলা পরিষদের আওতাধীন সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২ কোটি টাকার উপরে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে অপেন টেন্ডারের আয়োজন করা হয়। জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী আরও বলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ কিছুদিনের মধ্যে প্রতিবন্ধী যাদের হাত নেই পা নেই বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তিদের হুইল চেয়ার সহ বিভিন্নভাবে সহযোগিতা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সমর কুমার পাল, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ, সুনামগঞ্জ। মোঃ শুয়াইব সরকার, সহকারী প্রকৌশলী,জেলা পরিষদ,সুনামগঞ্জ। সিপন কুমার দাস,উপ-সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ, সুনামগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ।##