
আকাশ পথে নজরদারি সহ দূর্গাপুজায় বিশেষ নিরাপত্তায় এসআরবি
বাবুল মিয়া,
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জে ড্রোন নজরদারি সহ বিশেষ টীম গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে পৌর শহরের বক পয়েন্ট সংলগ্ন
শ্রী দূর্গাবাড়ি মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শনকালে এস আরবি ৯ সিলেট এর অধিনায়ক
উইং কমান্ডার তাজমিনূর রহমান চৌধুরী পি এস সি বলেন, সুনামগঞ্জ শান্তিপ্রিয় অঞ্চল। এই এলাকায় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা জোরদার করতে এসআরবি পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত গোয়েন্দা নজরদারি থাকবে। বিশেষ করে সাইবার মনিটরিং টিম এখানে কাজ করবে। যাতে করে সোস্যাল মিডিয়ায় বা অনলাইনে কোন প্রকার অপ্রীতিকর কোন পোস্ট দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে সে জন্য এই টিম কাজ করবে। দূর্গম এলাকার জন্য স্পিডবোট থাকবে। এছাড়াও আকাশ পথে ড্রোন নজরদারি থাকবে। স্হায়ী পূজা মন্ডপ, নারী শিশুর নিরাপদ অবস্হানের জন্য স্পেশাল কন্ট্রোল রুম থাকবে। দিরাই -শাল্লার জন্য বিশেষ নজরদারি টিম রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিপিসি-৩ সুনামগঞ্জের স্কোয়াড কমান্ডার এ এস পি মো: রোকুনুজ্জামান । এ ছাড়াও উপস্হিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংবাদিক রওনক বখত, দূর্গাবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুখেন্দু সেন সহ হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ।
#