1. 2HcXAWkbjuoqZ5@gmail.com : 2HcXAWkbjuoqZ5 :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে মানব পাচাকারীসহ ৩ জনকে আটক সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা  যাদুকাটায় চলছে পাড় কাটার মহোৎসব দুইজনকে দুই মাস করে সাজা সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। ৭০ বছরের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেঠে ছেলের বিরুদ্ধে টোল আদায় বন্ধে কোটি টাকা লোকসানের আশঙ্কায় ইজারাদার সুনামগঞ্জে আকাশ পথে নজরদারি সহ দূর্গাপুজায় বিশেষ নিরাপত্তায় এসআরবি চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটের পরও সুনামগঞ্জ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় ৮ম সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জে ৪৪৫টি পুজা মন্ডপে করা হয়েছে পুজার আয়োজন।

চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটের পরও সুনামগঞ্জ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় ৮ম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
oznorMB

চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটের পরও সুনামগঞ্জ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় ৮ম

বাবুল মিয়াঃ
হাওরের জনপদ সুনামগঞ্জ। চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল। স্বল্প সংখ্যক চিকিৎসক নিয়েই প্রতিদিন চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন হাজারো মানুষকে।
সুনামগঞ্জ ২৫০ শয্যার এই হাসপাতালে রোগীর চাপ সামলাতে গিয়ে প্রায় সময় ঘটছে অনাকাঙ্খিত ঘটনা। মাত্র ৫০ শয্যার শিশু ওয়ার্ডেই ভর্তি রয়েছে ৩৫০ জন শিশু রোগী। চিকিৎসকের অনুমোদিত ৭৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৫ জন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলামের সঞ্চালনায় হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রজেক্টরের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরা হয়।
সভায় আরএমও রফিকুল ইসলাম জানান, এ মাসে শিশু ওয়ার্ডে ৩৫০ জন রোগী ছাড়াও হাম ওয়ার্ডে ১৫০, ডায়রিয়া ওয়ার্ডে ১৫০, নারী ওয়ার্ডে ১৬০, পুরুষ ওয়ার্ডে ১০০, প্রসূতি ওয়ার্ডে ৭০ এবং অন্যান্য ওয়ার্ডে ১১৫ জন রোগী ভর্তি ছিলেন। হাসপাতালের বহিঃর্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন এক হাজার থেকে এক হাজার ২০০ জন পর্যন্ত রোগী। এত বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তিনি আরও জানান, মেডিকেল অফিসারের ৪৮টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন। জনবল ও কারিগরি সরঞ্জামের ঘাটতি থাকলেও সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। তার পরও দেশের চিকিৎসাসেবায় সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ৮ম হওয়ার গৌরবার্জন করেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ বলেন, হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও সেই অনুপাতে জনবল বাড়ানো হয়নি। প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসাসেবার দায়িত্ব পালন করতে হচ্ছে এ হাসপাতালকে। নার্সের ২৬৩টি পদের মধ্যে ১৯৩ জন কর্মরত, শূন্য রয়েছে ৭০টি পদ। মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য ১৩৬টি পদের মধ্যে শূন্য রয়েছে ৮৮টি। বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পদও খালি রয়েছে। জনবল সংকটের কারণে ওষুধ সরবরাহ, খাবার বিতরণসহ নিয়মিত কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। হাওরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং হাসপাতালের সেবার সক্ষমতা বাড়ানো জরুরি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় হাসপাতালের দ্বিতীয় তলার মিনি কনফারেন্স কক্ষে সুনামগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাব (উকিলপাড়া) সভাপতি অবঃ অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাব (উকিলপাড়া) সাধারণ সম্পাদক মাসুম হেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, আমার দেশ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন, বাসসের প্রতিনিধি আমিনুল হক, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সোলেমান কবির, যায়যায়দিন প্রতিনিধি মোঃ বাবুল মিয়া, চ্যানেল-24 এর প্রতিনিধি এ আর জুয়েল,যমুনা টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-তত্বাবধায়ক ডা. সুমন বণিক, সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, জুনিয়র কনসালটেন্ট ডা. নিশাত তাসনিম সহ সুনামগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট