সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
প্রতিনিধির নাম :
প্রকাশিত:
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
৯৩
বার পড়া হয়েছে
সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
বাবুল মিয়া,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ খ্রি.) সকাল থেকে তিনি সুনামগঞ্জ সদর থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, পূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে গৃহীত নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুজামন্ডপ পরিদর্শনকালে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতির প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।#