1. 2HcXAWkbjuoqZ5@gmail.com : 2HcXAWkbjuoqZ5 :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে মানব পাচাকারীসহ ৩ জনকে আটক সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা  যাদুকাটায় চলছে পাড় কাটার মহোৎসব দুইজনকে দুই মাস করে সাজা সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। ৭০ বছরের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেঠে ছেলের বিরুদ্ধে টোল আদায় বন্ধে কোটি টাকা লোকসানের আশঙ্কায় ইজারাদার সুনামগঞ্জে আকাশ পথে নজরদারি সহ দূর্গাপুজায় বিশেষ নিরাপত্তায় এসআরবি চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটের পরও সুনামগঞ্জ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় ৮ম সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জে ৪৪৫টি পুজা মন্ডপে করা হয়েছে পুজার আয়োজন।

সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন 

মোঃ বাবুল মিয়া
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

​সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন 

​নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ | সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি। দিনটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, লিগ্যাল এইড মেলা ও সচেতনতামূলক সভাসহ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। দরিদ্র মানুষ যাতে টাকার অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন সেইজন্য প্যানেল আইনজীবীর মাধ্যমে বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে। দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড অফিস রাখছে জোরালো ভূমিকা। আদালতের বাহিরেও শত শত অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে। “অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই স্লোগান ধারণ করে বিরোধ নিষ্পত্তির জন্য ফৌজদারি ও দেওয়ানী আইনজীবী ছাড়াই অনধিক ৩,০০,০০০/- (তিনলক্ষ) টাকা মূল্যমানের যেকোন ফৌজদারি ও দেওয়ানী বিরোধ করা হয়। সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে নিষ্পত্তির সুযোগ রয়েছে । গ্রাম আদালতে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী,প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায়।

​কর্মসূচির বিস্তারিত:

  • ​বর্ণাঢ্য র‌্যালি: সকাল ৯:০০ ঘটিকায় সুনামগঞ্জ জজকোর্ট প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়।
  • ​অংশগ্রহণকারী: র‌্যালিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, পারিবারিক আপীল আদালত এবং ল্যান্ড সার্ভে আপীল আদালতের বিচারকবৃন্দসহ আদালতের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, প্যানেল আইনজীবী, জেলা ও পুলিশ প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা কারাগার ও তথ্য অফিসের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন এনজিও প্রতিনিধি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত)  মুহাম্মদ আকবর হোসেন। জেলা লিগ্যাল  এইড অফিসার মোহাম্মদ জুনাইদ আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত দায়রা জজ শ্যাম কান্ত সিনহা, নারী ও শিশু দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ হাবিব উল্লাহ, নারী, শিশু দমন ট্রাইবুনালের বিচারক জিনাত সুলতানা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ড, মোহাম্মদ জসিম উদ্দিন,  জেলা, চীফ লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ সোলাইমান চৌধুরী,  পাবলিক প্রসিকিউটর  অ্যাড. মল্লিক  মঈন উদ্দিন আহমেদ সুহেল, জেলা  আইনজীবী সমিতির  সভাপতি অ্যাড. আব্দুল হামিদ প্রমুখ। এছাড়াও লিগ্যাল এইডের সুবিধাভোগীসহ প্রায় ৫০০ জন মানুষ এই আয়োজনে শামিল হন।
  • ​বিশেষ আকর্ষণ: অংশগ্রহণকারীদের জন্য লিগ্যাল এইডের স্লোগান সম্বলিত আকর্ষণীয় টি-শার্ট ও নাস্তার ব্যবস্থা করা হয়।
  • ​মেলা ও রক্ত পরীক্ষা: জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী ‘লিগ্যাল এইড মেলা’ অনুষ্ঠিত হয়। একই সাথে জনসাধারণের জন্য সেখানে বিনামূল্যে রক্ত পরীক্ষার বিশেষ বুথ স্থাপন করা হয়।
  • ​আলোচনা সভা: র‌্যালি শেষে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • ​কারাগারে সচেতনতা সভা: বিকেল ৩:০০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য সরকারি খরচে আইনি সহায়তা বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে।

​একনজরে জেলা লিগ্যাল এইড অফিসের সেবাসমূহ:

​অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিতে জেলা লিগ্যাল এইড অফিস নিম্নোক্ত সেবাগুলো প্রদান করে থাকে:

১. সরাসরি ও ফোন সেবা: ০১৭০১-২৬৭৩৯৪ (হটলাইন) এবং ১৬৬৯৯ (ন্যাশনাল হেল্পলাইন – টোল ফ্রি)।

২. আইনি পরামর্শ: বিশেষজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আইনি পরামর্শ প্রদান।

৩. বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR): আদালতের বাইরে মামলা নিষ্পত্তির মাধ্যমে দ্রুত ও সহজ সমাধান।

৪. বিনামূল্যে মামলা পরিচালনা: দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক ও জেল আপিলসহ সকল মামলায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ।

​জাতীয় আইনগত সহায়তা দিবসের এই সকল আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলকে এবং সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে সেবা গ্রহণের জন্য জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

​ধন্যবাদান্তে, সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট