
মোঃ বাবুল মিয়া,সুনামগঞ্জ :
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত সময়ে জেলা ও উপজেলা পর্যায়ে উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী এবং সড়ক প্রচারসহ বিভিন্ন মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা হয়েছে।
আজ বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল রহমানের সভাপতিত্বে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, গত তিন মাসে জেলা তথ্য অফিসসহ দেশের ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে নিম্নলিখিত কার্যক্রম সম্পন্ন হয়েছে:
উপপরিচালক জানান, সুনামগঞ্জ জেলা তথ্য অফিস এককভাবে এ পর্যন্ত ২২টি উঠান বৈঠক, ৩৮টি প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ২৮টি সচেতনতামূলক সড়ক প্রচার এবং ২০টি অনলাইন প্রচারণা সম্পন্ন করেছে। এছাড়া শিগগিরই জেলায় বড় পরিসরে কৃষক ও ফ্যামিলি সমাবেশের পরিকল্পনা রয়েছে।
ব্রিফিংয়ে খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা এবং কৃষি ঋণ মওকুফের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি নিয়ে জানানো হয় যে:
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার এবং বিএডিসি’র সহকারী প্রকৌশলী কাজী মহসিন আর রাজি।
সভায় বক্তারা সরকারের এই ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।