1. : lf_iXUbzcmHdbyi :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব ভবনে যাচ্ছে থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএমপি কমিশনার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব ভবনে যাচ্ছে থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের দীর্ঘদিনের আবাসন ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে পূবাইল কলেজগেট সংলগ্ন নির্ধারিত জমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে থানার নিজস্ব স্থায়ী ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নবনির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

​বর্তমানে মিরের বাজার সংলগ্ন একটি ছোট ভাড়া বাড়িতে থানার কার্যক্রম চলায় পুলিশ ও সেবাগ্রহীতা উভয়কেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। উদ্বোধনী বক্তব্যে কমিশনার বলেন, “স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে নিজস্ব অবকাঠামো অপরিহার্য। এই ভবন সম্পন্ন হলে জনগণের সেবার মান কয়েকগুণ বৃদ্ধি পাবে।”

​অনুষ্ঠানে জিএমপি-র উপ-পুলিশ কমিশনার মো: মহিউদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (পূবাইল-গাছা জোন) এশাদুর রহমান এবং পূবাইল থানার ওসি মোঃ আতিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট