

বিশেষ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরগাপাশা ইউনিয়নসহ শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট তরুণ সমাজসেবক মো: ইমদাদুর রহমান তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ ধনী-গরিব সব শ্রেণির মানুষের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”
”ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষের কোনও স্থান নেই। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট থাকুক—এটাই হোক এবারের ঈদের ঐকান্তিক কামনা।”
পরিশেষে, তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বলেন— আল্লাহ সবাইকে মাফ করুন ও হেফাজতে রাখুন। আমিন।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক!