
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ | ০৩ মে, ২০২৬
সুনামগঞ্জ জেলায় চলতি মৌসুমে বোরো ধান কাটার উৎসব পুরোদমে চলছে। জেলা প্রশাসনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলায় ইতিমধ্যে ৬৫.৯৩৫ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। তবে সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ায় জেলার একটি বড় অংশ প্লাবিত হওয়ায় কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
চলতি বছরে সুনামগঞ্জ জেলায় মোট ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ৩ মে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১,৪৭,৩৭৩ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে।
উজান থেকে আসা পানি ও অতিবৃষ্টির ফলে জেলায় এ পর্যন্ত ২০,১৬০ হেক্টর জমি প্লাবিত হয়েছে, যা মোট আবাদী জমির ৯.০১৯ শতাংশ। জেলা প্রশাসনের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ২,০৪৭ হেক্টর জমির ধান সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া চতুর্থ পর্যায়ের চূড়ান্ত ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ বর্তমানে চলমান রয়েছে।
সুনামগঞ্জের প্রধান নদ-নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী:
”জেলায় ধান কাটার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্লাবিত এলাকায় কৃষকদের সহায়তায় এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে প্রশাসন কাজ করছে।”
— সমর কুমার পাল, জেলা প্রশাসক (রুটিন দায়িত্বরত), সুনামগঞ্জ।
দ্রুত ধান কাটার জন্য আবহাওয়া অনুকূলে থাকার প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের দ্রুত পাকা ধান ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি সংগৃহীত :