1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
​নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি কামরুল সুনামগঞ্জে জাসাসের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার সুনামগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে নারীসহ ৩ ডাকাত আটক সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে হামলা: ২ বাল্কহেড ও ড্রেজার জব্দ, আটক ১ দিরাইয়ে ৪ মাস পর মদ ফেরত দেওয়ার নির্দেশ আদালতের: রাসায়নিক পরীক্ষা ছাড়া নিতে নারাজ লাইসেন্সধারী হাওরে মাছের মড়ক মোকাবেলায় প্রয়োজন আগাম প্রস্তুতি ও সতর্কতা – দুলাল মিয়া

সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জাকিয়া সুলতানার বর্ণাঢ্য শিক্ষা জীবনের শেষ কর্মদিবস পালিত হয়েছে। তাঁর এই অবসর গ্রহণ উপলক্ষ্যে ‘মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম’-এর পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম’-এর পক্ষে একদল উদ্যমী তরুণ এই সংবর্ধনা দেন।

​জাকিয়া সুলতানা কুরবান নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাজিদূর রহমান সাহেবের সুযোগ্য কন্যা এবং মাইজবাড়ী গ্রামের এক কৃতি সন্তান। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের সাথে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলাপকালে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সামাজিক রীতিনীতি এবং তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে করণীয় নিয়ে দীর্ঘ ও প্রাণবন্ত আলোচনা হয়। জাকিয়া সুলতানা তাঁর অভিজ্ঞতার আলোকে এলাকার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সমাজ গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। এসময় তিনি তরুণ প্রজন্মকে মানবিক, দায়িত্বশীল এবং শিক্ষানুরাগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের সভাপতি Muhammad Ali Akbar, সহ-সভাপতি Suhel Ahmed, সাধারণ সম্পাদক Hafizur Rahman Liton, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক Md. Robiul Alam, আইন সম্পাদক Sayfur Rahman Tarek, পরিবেশ বিষয়ক সম্পাদক MD Rukon Uddin এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক Abdullah Al Mamun

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও ভূমি কর্মকর্তা জহুর আলী এবং সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ

​অনুষ্ঠান শেষে মাইজবাড়ী ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের পক্ষ থেকে জনাব জাকিয়া সুলতানার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর অবসর জীবনের জন্য আন্তরিক শুভকামনা ও শ্রদ্ধা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট