
এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হওয়ার আশঙ্কা
ডেস্ক রিপোর্ট :
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে তাকে এই সাজা দেওয়া হয়।
নিচে পুরো বিষয়টি সংক্ষেপে তুলে ধরা হলো:
নরওয়েভিত্তিক সংস্থা হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস প্রথম এই আশঙ্কার কথা জানায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে “ভিন্নমত দমনের জন্য নির্বিচার মৃত্যুদণ্ড” হিসেবে বর্ণনা করেছে। পর্যবেক্ষকদের মতে, ইরানে রাজনৈতিক অস্থিরতা দমনে তড়িঘড়ি করে সাজা দেওয়ার প্রবণতা বাড়ছে।