1. 2HcXAWkbjuoqZ5@gmail.com : 2HcXAWkbjuoqZ5 :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে মানব পাচাকারীসহ ৩ জনকে আটক সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা  যাদুকাটায় চলছে পাড় কাটার মহোৎসব দুইজনকে দুই মাস করে সাজা সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। ৭০ বছরের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেঠে ছেলের বিরুদ্ধে টোল আদায় বন্ধে কোটি টাকা লোকসানের আশঙ্কায় ইজারাদার সুনামগঞ্জে আকাশ পথে নজরদারি সহ দূর্গাপুজায় বিশেষ নিরাপত্তায় এসআরবি চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটের পরও সুনামগঞ্জ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় ৮ম সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জে ৪৪৫টি পুজা মন্ডপে করা হয়েছে পুজার আয়োজন।

ডিভি লটারি নিয়ে ট্রাম্পের বড় সিদ্ধান্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক

ডিভি লটারি নিয়ে ট্রাম্পের বড় সিদ্ধান্ত

  ডেস্ক রিপোর্ট :
ডিভি লটারি নিয়ে ট্রাম্পের বড় সিদ্ধান্ত
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-তে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-কে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে।

ক্রিস্টি নোয়েম বলেন, এই জঘন্য ব্যক্তিকে কখনোই আমাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হয়নি।

পর্তুগালের নাগরিক ৪৮ বছর বয়সী ক্লদিও নেভেস ভ্যালেন্তে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন। ওই ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং নয়জন আহত হন। এছাড়া এমআইটির একজন অধ্যাপককে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়, যা আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
ম্যাসাচুসেটসের মার্কিন অ্যাটর্নি লিয়া বি. ফোলির বরাতে জানা যায়, ক্লদিও নেভেস ভ্যালেন্তে ২০১৭ সালে ডাইভারসিটি ভিসা বা গ্রিন কার্ড লটারি কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা অর্জন করেছিলেন।

ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতি বছর সর্বোচ্চ ৫০ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। এই কর্মসূচি মূলত সেসব দেশের নাগরিকদের জন্য, যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম।

তবে কংগ্রেসের মাধ্যমে চালু হওয়া এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

লটারি বিজয়ীরা সরাসরি গ্রিন কার্ড পান না। বরং তাদের আবেদন করার আমন্ত্রণ জানানো হয় এবং পরে কনস্যুলেটে সাক্ষাৎকারসহ অন্যান্য গ্রিন কার্ড আবেদনকারীদের মতোই কঠোর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডাইভারসিটি ভিসা লটারির বিরোধিতা করে আসছেন।

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট