1. : lf_iXUbzcmHdbyi :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

​মাদকমুক্ত সমাজ গড়তে একজোট তেঘরিয়ার তরুণরা: ‘ধরিয়ে দেওয়া হবে পুলিশের হাতে’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

​মাদকমুক্ত সমাজ গড়তে একজোট তেঘরিয়ার তরুণরা: ‘ধরিয়ে দেওয়া হবে পুলিশের হাতে’

​নিজস্ব প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের দৌরাত্ম্য রুখতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় বাসিন্দারা। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে মুহুর্তেই ধ্বংস হয়ে যায় একটি পরিবার। মাদকসেবি, মাদক বিক্রেতা সুন্দর সমাজ বিনির্মাণে অন্তরায়। মাদকের ছুবলে একজন,দুইজন নয় পুরো একটি সমাজ বিষাক্ত হয়ে পড়ে। বেড়ে যায় অনৈতিক কর্মকান্ড।

শুক্রবার আসরের নামাজের পর তেঘরিয়া এলাকার সরকারি পুকুর পাড় মোড়ে আয়োজিত এক বিশাল জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার সচেতন যুবক ও তরুণদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সভার মূল সিদ্ধান্তসমূহ:

  • জিরো টলারেন্স: মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীকে সরাসরি পুলিশের হাতে সোপর্দ করা হবে।
  • সতর্কবার্তা: এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আসক্তদের চূড়ান্তভাবে সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • সামাজিক প্রতিরোধ: মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে বাঁচাতে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

​সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ মামুন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুষ্টিমেয় কিছু অসাধু ব্যক্তির মাদক ব্যবসার কারণে পুরো তেঘরিয়া এলাকার সুনাম নষ্ট হচ্ছে। এই মাদক কারবারিদের কারণেই বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম।

​”আমরা আমাদের এলাকাকে কলঙ্কমুক্ত করতে চাই। যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের হয় এই পথ ছাড়তে হবে, নয়তো আইনের মুখোমুখি হতে হবে। এলাকাবাসী এখন ঐক্যবদ্ধ।”

​উপস্থিত ব্যক্তিবর্গ:

​সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান জামিল আনাস, মো. শ্যামল, জুয়েল আহমেদ, সোয়েব চৌধুরী, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গির আলম, আনসার দলনেতা মো. শেরজাহান আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক তরুণ। উপস্থিত সবাই মাদক নির্মূলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট