

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমেদাবাদ পয়েন্টে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী-এর নেতৃত্বে আহমেদাবাদ পয়েন্টের ‘চৌধুরী ট্রেডার্স’-এ একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দেখা যায়, দোকানের স্বত্বাধিকারী মোঃ সোহেল চৌধুরী (৩৫) কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই তার মুদি দোকানে বিপজ্জনকভাবে ১১ ব্যারেল পেট্রোল মজুদ করে রেখেছেন। জননিরাপত্তা বিঘ্নিত করার এবং আইন অমান্য করার অপরাধে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন মোতাবেক তাৎক্ষণিকভাবে আসামিকে নিম্নোক্ত দণ্ড প্রদান করেন:
আদালতের নির্দেশে অভিযুক্ত সোহেল চৌধুরী ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করেন। বর্তমানে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানায় প্রেরণের প্রস্তুতি চলছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা এড়াতে এ ধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।