1. 2HcXAWkbjuoqZ5@gmail.com : 2HcXAWkbjuoqZ5 :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে মানব পাচাকারীসহ ৩ জনকে আটক সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা  যাদুকাটায় চলছে পাড় কাটার মহোৎসব দুইজনকে দুই মাস করে সাজা সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। ৭০ বছরের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেঠে ছেলের বিরুদ্ধে টোল আদায় বন্ধে কোটি টাকা লোকসানের আশঙ্কায় ইজারাদার সুনামগঞ্জে আকাশ পথে নজরদারি সহ দূর্গাপুজায় বিশেষ নিরাপত্তায় এসআরবি চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটের পরও সুনামগঞ্জ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় ৮ম সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জে ৪৪৫টি পুজা মন্ডপে করা হয়েছে পুজার আয়োজন।

৭০ বছরের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেঠে ছেলের বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

৭০ বছরের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেঠে ছেলের বিরুদ্ধে

বাবুল মিয়া :
পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামে।
শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।
ঘটনায় ঘাতক ছেলে নূর আলম (৪৫)কে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।
নিহত রেজিয়া খাতুন (৭০) ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত নূর আলম নিহত রেজিয়া খাতুনের বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবারটিতে নানা বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার ভোরে নিজ টিনের বসতঘরের মেঝেতে রেজিয়া খাতুনের সাথে নূর আলমের তর্কাতর্কি হয়। একপর্যায়ে নূর আলম ঘরে থাকা ধারালো দা দিয়ে তার মায়ের ঘাড়ে ও গলার পেছনে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। অিক
অধিক রক্তক্ষরণে ঘটনাস্থলেই রেজিয়া খাতুনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিষয়টি মুঠোফোনে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করা হয়। খবর পাওয়া মাত্রই ওসির নির্দেশে ডিউটিরত উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলীর নেতৃত্বে একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা ঘাতক নূর আলমকে ধরে আটক করে রাখেন। পরে পুলিশ তাকে নিজ হেফাজতে নেয়।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট