1. 2HcXAWkbjuoqZ5@gmail.com : 2HcXAWkbjuoqZ5 :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে অনুপ্রবেশের দায়ে মানব পাচাকারীসহ ৩ জনকে আটক সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদ্যুৎ কুমার তালুকদারকে সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা  যাদুকাটায় চলছে পাড় কাটার মহোৎসব দুইজনকে দুই মাস করে সাজা সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক। ৭০ বছরের বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেঠে ছেলের বিরুদ্ধে টোল আদায় বন্ধে কোটি টাকা লোকসানের আশঙ্কায় ইজারাদার সুনামগঞ্জে আকাশ পথে নজরদারি সহ দূর্গাপুজায় বিশেষ নিরাপত্তায় এসআরবি চিকিৎসক, ঔষধ ও জনবল সংকটের পরও সুনামগঞ্জ সদর হাসপাতাল স্বাস্থ্যসেবায় ৮ম সুনামগঞ্জে শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জে ৪৪৫টি পুজা মন্ডপে করা হয়েছে পুজার আয়োজন।

সুরের শহরে গীতিকারদের মিলন উৎসব: আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধ বাউল-গীতিকাররা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

​সুরের শহরে গীতিকারদের মিলন উৎসব: আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধ বাউল-গীতিকাররা

​সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জকে বলা হয়ে থাকে গানের রাজধানী। বাংলাদেশের সাংস্কৃতিক ভান্ডারকে সমৃদ্ধ করা দুর্বিনশা,রাধারমণ দত্ত,হাসন রাজা,শাহ আব্দুল করিম এর মত জগৎ বিখ্যাত মরমী কবি ও সাধক বাউলদের জন্ম এই সুনামগঞ্জে। তাদের উত্তরসুরি হাজার হাজার বাউল সাধকদের চারণভূমি বলে সম্বোধন করা হয় সুনামগঞ্জকে। সুনামগঞ্জের হাওরপাড়ের মাটি ও মানুষের গান যাদের কলমে প্রাণ পায়, সেই গীতিকার ও বাউলদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল সুনামগঞ্জ শহর। শনিবার সকাল ১১টা থেকে জেলা শহরের ‘হোটেল পিস প্যালেস’-এ সুরের মূর্ছনায় দিনব্যাপী চলে এই বর্ণাঢ্য মিলনমেলা।

​উৎসবের আমেজ ও সাংগঠনিক আলোচনা:

​সকালের অধিবেশনে উৎসবমুখর পরিবেশে কুশল বিনিময়ের পর মধ্যাহ্নভোজ বিরতি শেষে শুরু হয় সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সংগঠনের আহ্বায়ক গীতিকার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার প্রথিতযশা গীতিকার ও বাউল শিল্পীরা তাদের মতামত তুলে ধরেন।

​যারা বক্তব্য রেখেছেন:

​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব গীতিকার ছামির আহমেদ ও যুগ্ম আহ্বায়ক আলী আকবর। সভায় সাংগঠনিক গতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন:

  • ​সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাউল শাহজাহান সিরাজ
  • ​যুগ্ম আহ্বায়ক দিলোয়ার শাহ্ ও আসাদ আলী
  • ​গীতিকার মিজানুর রহমান মিজান ও আশরাফুল আলম
  • ​গীতিকার ও সাংবাদিক রাজু আহমেদ রমজান
  • ​বাউল আবুল কালাম, নুরুল আমিন চৌধুরী এবং বাউল শরিফুল ইসলাম।

​গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত: মিলনমেলার মূল উদ্দেশ্য ছিল জেলার গীতিকারদের মধ্যে সংহতি প্রকাশ এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা। দীর্ঘ এই আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং হাওর অঞ্চলের লোকজ সংস্কৃতি রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখতে বাউল গানের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা বাউল গানের সাথে প্রানের স্পন্দন ওতোপ্রোত ভাবে প্রতিটি মানুষের মধ্যে মিশে আছে।  সাংগঠনিক তৎপরতায় দারিদ্রতার কষাঘাতে জর্জরিত বাউলদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলেও উক্ত আলোচনা সভায় জোরালোভাবে তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট