1. : lf_iXUbzcmHdbyi :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

​সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

​সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী

​সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে তাঁর হাতে দায়িত্ব অর্পণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া শেষে নবনিযুক্ত প্রশাসককে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের ৫ জন সংসদ সদস্য।

​উল্লেখ্য, গত রবিবার সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা পরিষদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও প্রবীণ এই রাজনৈতিক নেতাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়।

​দায়িত্ব গ্রহণ শেষে মিজানুর রহমান চৌধুরী জেলার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট