1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
​নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি কামরুল সুনামগঞ্জে জাসাসের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার সুনামগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে নারীসহ ৩ ডাকাত আটক সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে হামলা: ২ বাল্কহেড ও ড্রেজার জব্দ, আটক ১ দিরাইয়ে ৪ মাস পর মদ ফেরত দেওয়ার নির্দেশ আদালতের: রাসায়নিক পরীক্ষা ছাড়া নিতে নারাজ লাইসেন্সধারী হাওরে মাছের মড়ক মোকাবেলায় প্রয়োজন আগাম প্রস্তুতি ও সতর্কতা – দুলাল মিয়া

দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী


​মোঃ বাবুল মিয়া,সুনামগঞ্জ :সুনামগঞ্জ’র দিরাই উপজেলার ৯ নং কুলঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ,  এমপি।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,  “ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন-পরবর্তী প্রথম অঙ্গীকার বাস্তবায়নের একটি বলিষ্ঠ পদক্ষেপ। এটি বাংলাদেশের আপামর মানুষের জীবনমানের দৃশ্যমান উন্নয়ন ঘটাবে।”

​তিনি আরও উল্লেখ করেন যে, ইরান-ইসরাঈল যুদ্ধ স্থায়ী হলে কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়বে। এই যুদ্ধের কাছাকাছি জায়গায় সমুদ্র পথ আছে। সেটি বন্ধ হয়ে গেলে পরিবহনের খরচ বাড়বে। কিন্তু এটি ৫-১০ দিনের মধ্যে পড়বে এরকম কোন সম্ভাবনা নাই। সুতরাং এই মূহুর্তে দ্রব্যমূল্য বাড়ার আশু কোন শঙ্কা নাই বলে মন্তব্য করেছেন শিল্প, বানিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরকার চাইলে এই প্রক্রিয়া বিলম্বিত করতে পারত, কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই দেশের ১০টি স্থানে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এটি প্রমাণ করে যে, সরকার জনকল্যাণে এবং নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

​মন্ত্রী জানান, এই কার্ডগুলো মূলত গৃহবধূদের নামে প্রদান করা হবে এবং কার্ডটি তাদের কাছেই থাকবে। উপকারভোগীরা প্রতি মাসে তাদের পছন্দের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। ফ্যামিলি কার্ড প্রদানের মূল উদ্দেশ্য হলো পারিবারিক আয়ের সহায়ক হওয়া। সন্তানরা সাধারণত তাদের প্রয়োজনের জন্য মায়ের কাছেই প্রথম আসে, তাই মায়েদের হাতে এই অর্থ পৌঁছে দিলে তা সন্তানদের চাহিদা পূরণে সরাসরি ভূমিকা রাখবে।

​এ সময় মন্ত্রী সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। তিনি জানান:​সুনামগঞ্জের সকল ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট মেরামত করা হবে।​ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।​এক ফসলি জমিতে ভিন্ন প্রজাতির ফসল ফলানোর মাধ্যমে কৃষকদের বাড়তি আয়ের পরামর্শ দেন তিনি।

​সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন:​সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।​ সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী।​ সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ।​সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।​ পুলিশ সুপার এ.বি.এম জাকির হোসেন পিপিএম।​ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার।

​এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট