1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
​হাওর রক্ষায় উত্তাল সুনামগঞ্জ: বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত: সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ ​হাওর রক্ষা বাঁধে ‘দুর্নীতির থাবা’: দিরাই ও শাল্লায় কৃষকদের গণ-সমাবেশ তাহিরপুরে হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে উত্তাল গণ-সমাবেশ অশ্রুসজল নয়নে রাজকীয় বিদায়: এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের দুই দিকপালের অবসর দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব ভবনে যাচ্ছে থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএমপি কমিশনার শান্তিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে দুই আইনজীবীর গ্রেফতার: তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি অপরিকল্পিত বাঁধ নয়, হাওরের ফসল রক্ষায় পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে হবে: অ্যাড. শিশির মনির সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সুনামগঞ্জে সমন্বিত উদ্যোগের আহ্বান

সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’: ধানের শীষের প্রার্থী এডভোকেট নূরুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’: ধানের শীষের প্রার্থী এডভোকেট নূরুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা

​নিজস্ব প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারি, ২০২৬

​সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে এবং একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জনপদ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল

​বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে স্থানীয় উন্নয়নের এই পরিকল্পনা সাজানো হয়েছে।

ইশতেহারের মূল দর্শন: “সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ”

​ইশতেহার ঘোষণাকালে এডভোকেট নূরুল ইসলাম বলেন, “আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। এই ইশতেহার কেবল প্রতিশ্রুতি নয়, এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধ অঙ্গীকার।”

ইশতেহারের উল্লেখযোগ্য প্রধান দিকসমূহ:

১. যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন:

  • ​উত্তর সুরমায় (হালুয়ারঘাট ও ধারারগাঁও) ২য় সুরমা সেতু নির্মাণের উদ্যোগ।
  • ​পৈন্দার খালে ব্রিজ নির্মাণ এবং ফতেপুর ইউনিয়নের সাথে বিশ্বম্ভরপুর সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন।
  • ​আভ্যন্তরিন ক্ষতিগ্রস্ত রাস্তা ও ঝুঁকিপূর্ণ নৌ-যোগাযোগ ব্যবস্থার সংস্কার।

২. কৃষি, হাওর ও পরিবেশ সুরক্ষা:

  • ​দেখার হাওর ও খরচার হাওর রক্ষায় বিজলী প্রতিরোধক টাওয়ার নির্মাণ।
  • ​হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ করে টেকসই বাঁধ নির্মাণ এবং কৃষকের জন্য স্বচ্ছল সার, বীজ ও ঋণের নিশ্চয়তা।

৩. শিক্ষা ও তরুণদের কর্মসংস্থান:

  • ​সুনামগঞ্জ সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর।
  • ​তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ, বিদেশি ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ‘স্টার্টআপ ফান্ড’ গঠন।

৪. স্বাস্থ্যসেবার আধুনিকায়ন:

  • ​সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিট চালুকরণ।
  • ​বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন এবং প্রত্যন্ত এলাকায় নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু।

৫. পর্যটন ও পরিবেশ:

  • ​সুনামগঞ্জকে পর্যটনবান্ধব শহর এবং বিশ্বম্ভরপুরের নান্দনিক এলাকাগুলোকে ইকো-ট্যুরিজম জোন হিসেবে ঘোষণা।

৬. সুশাসন ও নিরাপত্তা:

    • ​মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন।
    • ​প্রতি মাসে ২ দিন জনগণের মুখোমুখি হয়ে কাজের জবাবদিহিতা নিশ্চিত করা।

​”মার্টিন লুথার কিং বলেছিলেন ‘I have a dream’, আর আজ আমি আমাদের নেতা তারেক রহমানের উন্নয়ন দর্শনে উদ্বুদ্ধ হয়ে বলছি— I have a plan, আমার এলাকার মানুষের জন্য আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।”

এডভোকেট নূরুল ইসলাম নূরুল

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এডভোকেট মাসুক আলম,নাদির আহমদ,আ.ত.ম মিছবা,নজরুল ইসলাম, এডভোকেট শেরেনুর আলী, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমদ, সদস্য ব্যারিস্টার আবিদুল হক,পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ,নাছিম উদ্দিন লালা,মুর্শেদ আলম বেলাল প্রমুখ।

​সংবাদ সম্মেলনে ধানের শীষের এই প্রার্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুনামগঞ্জকে সুরক্ষিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ প্রদানের জন্য

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট