

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরোয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজারবাগ এলাকার সরকারি কোয়ার্টার থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
গত শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) জামায়াত আমিরের এক্স হ্যান্ডল থেকে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করা হয়। ইংরেজিতে লেখা ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিএনপি সমর্থিত অ্যাকটিভিস্টসহ সাধারণ ব্যবহারকারীরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
হ্যাকের বিষয়টি নিশ্চিত করতে গত রোববার জামায়াতের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে দলের আইটি বিশেষজ্ঞরা দাবি করেন:
ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছরোয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আটকের সময় তার ব্যবহৃত ল্যাপটপ ও মুঠোফোন জব্দ করা হয়েছে।
”জিজ্ঞাসাবাদ শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” — অতিরিক্ত কমিশনার, ডিবি