এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধ: ৪ ফেব্রুয়ারির মধ্যে বিল জমার নির্দেশ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত:
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
১২০
বার পড়া হয়েছে
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধ: ৪ ফেব্রুয়ারির মধ্যে বিল জমার নির্দেশ
ডেস্ক রিপোর্ট :
মাউশির আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত বকেয়া বেতন (ডিসেম্বর ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত) অবশেষে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা EFT পদ্ধতিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। তবে এই অর্থ পেতে হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) তারিখের মধ্যে অনলাইনে বিল সাবমিট করতে হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় যা যা বলা হয়েছে:
কাদের জন্য এই সুযোগ: ইএফটি চালুর পর যাদের এনআইডি বা ব্যাংক তথ্যে ত্রুটি ছিল এবং পরবর্তীতে তা সংশোধন করা হয়েছে, কেবল তাদেরই বকেয়া বিল সাবমিট করার সুযোগ দেওয়া হয়েছে।
সাবমিট প্রক্রিয়া: প্রতিষ্ঠান প্রধানদের EMIS সিস্টেমের ‘এমপিও-ইএফটি’ মডিউলে লগইন করে প্রতিটি বকেয়া মাসের বিল আলাদাভাবে সাবমিট করতে হবে।
সতর্কতা: যদি কোনো শিক্ষক ইতিমধ্যে বেতন পেয়ে থাকেন, তবে তাদের ক্ষেত্রে ‘পেমেন্ট নেই’ অপশনটি সতর্কতার সাথে সিলেক্ট করতে হবে।
কর্তনযোগ্য বেতন: মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা সনদ জালিয়াতির মতো কারণে বেতন বন্ধ বা আংশিক কাটার প্রয়োজন হলে তা অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ দায়িত্ব
মাউশি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ইএফটির জন্য পাঠানো তথ্যের সত্যতা যাচাইয়ের দায়ভার পুরোপুরি প্রতিষ্ঠান প্রধানের। ভুল তথ্যের কারণে বেতন না পৌঁছালে বা অতিরিক্ত অর্থ পরিশোধিত হলে তার জন্য প্রতিষ্ঠান প্রধানকেই ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে।