1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
​নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি কামরুল সুনামগঞ্জে জাসাসের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার সুনামগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে নারীসহ ৩ ডাকাত আটক সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে হামলা: ২ বাল্কহেড ও ড্রেজার জব্দ, আটক ১ দিরাইয়ে ৪ মাস পর মদ ফেরত দেওয়ার নির্দেশ আদালতের: রাসায়নিক পরীক্ষা ছাড়া নিতে নারাজ লাইসেন্সধারী হাওরে মাছের মড়ক মোকাবেলায় প্রয়োজন আগাম প্রস্তুতি ও সতর্কতা – দুলাল মিয়া

সুনামগঞ্জে ধানের শীষের সমর্থনে কোরবাননগর ইউনিয়নে বিএনপির বিশাল মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
dig

সুনামগঞ্জে ধানের শীষের সমর্থনে কোরবাননগর ইউনিয়নে বিএনপির বিশাল মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ। সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য কাজ করছেন তৃণমূল নেতাকর্মী। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একঝাঁক তরুণ কর্মী ও সমর্থক পৌষর  শীতকে উপেক্ষা করে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায়  ক্লান্তিহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে ভোট প্রার্থনা করছেন। লক্ষ্য তাদের একটাই ধানের বিজয় সুনিশ্চিত করা

​এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে স্থানীয় গোধারগাঁও বাজারে কোরবাননগর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনগণের সেবায় বিএনপির প্রতিশ্রুতি

​সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নূরুল ইসলাম নূরুল ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা গ্রহণ করুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে জনগণকে সাথে নিয়ে দেশের সুষম উন্নয়নে কাজ করবে। ঘরে ঘরে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘ডিজিটাল ডাটাবেজ’ গড়ে তোলা হবে এবং ফ্যামিলিকার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষকে দেওয়া হবে খাদ্য সহায়তা।”

​তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি দেশনায়ক তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকতে হবে।

উপস্থিত নেতৃবৃন্দ:

​কোরবাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হেকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মাসুক আলম।

​সভায় আরও উপস্থিত ছিলেন:

  • এডভোকেট শেরে-ই নুর আলী, সদস্য, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
  • আকবর আলী, সাবেক চেয়ারম্যান, কোরবাননগর ইউনিয়ন পরিষদ ও সদস্য, জেলা বিএনপি।
  • মুনাজ্জির হোসেন সুজন, সাধারণ সম্পাদক, জেলা জাসাস ও সদস্য, জেলা বিএনপি।
  • ​এছাড়াও জেলা যুবদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

আয়োজক ও তৃণমূলের অংশগ্রহণ:

​ধারারগাঁও, খামতিয়র, গোদারগাঁও এবং নতুন ব্রাহ্মণগাঁও গ্রামের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের উদ্যোগে এই মতবিনিময় সভাটি সফলভাবে সম্পন্ন হয়। সভায় বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট