1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
​নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি কামরুল সুনামগঞ্জে জাসাসের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার সুনামগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে নারীসহ ৩ ডাকাত আটক সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে হামলা: ২ বাল্কহেড ও ড্রেজার জব্দ, আটক ১ দিরাইয়ে ৪ মাস পর মদ ফেরত দেওয়ার নির্দেশ আদালতের: রাসায়নিক পরীক্ষা ছাড়া নিতে নারাজ লাইসেন্সধারী হাওরে মাছের মড়ক মোকাবেলায় প্রয়োজন আগাম প্রস্তুতি ও সতর্কতা – দুলাল মিয়া

ভিলেজ প্লাটফর্ম স্থানান্তর দাবিতে তাহিরপুরে মানববন্ধন

বার্তা প্রেরক রাজু আহমেদ রমজান:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

ভিলেজ প্লাটফর্ম স্থানান্তর দাবিতে তাহিরপুরে মানববন্ধন


সুনামগঞ্জ প্রতিনিধি:
তাহিরপুর উপজেলায় মাড়ালা গ্রামের দক্ষিণে সরকারিভাবে ভিলেজ প্লাটফর্ম (খলা) নির্মাণকাজ বন্ধ করে একই দাগের উত্তর পাশে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন মাড়ালা গ্রামবাসী।

শনিবার বিকালে মাড়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্রামের প্রবীণ ব্যক্তি মফিজুল ইসলাম এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন তানভির হাসান বাবলু, মাওলানা সাইদুল ইসলাম, রুবেল আহমেদ, রফিকুল ইসলাম, আলীনুর মিয়া, রাফিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর, ৬ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর এবং তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভিলেজ প্লাটফর্ম স্থানান্তরের দাবি জানিয়ে গ্রামবাসীর পক্ষে সাইদুল ইসলাম লিখিত অভিযোগ দেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ না নেওয়ার কারণে মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামের দক্ষিণে যে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হচ্ছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমাদের গ্রামবাসীর উপকারে আসবে অবশ্যই। কিন্তু গ্রামবাসীর সাথে পরামর্শ না করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মাণ করার কারণে কোন উপকারে আসবে না। এতে গ্রামের লোকজনের অসুবিধা সৃষ্টি হবে। এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণে নির্মিত হলে গরু-বাছুর চলাচলে সমস্যা হবে, বৈশাখ মাসে বোরো ফসলের ধান গোলায় তুলতে চরম দুর্ভোগ পোহাতে হবে। এমনকি দক্ষিণে ভিলেজ প্লাটফর্ম নির্মিত হলে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটিও বন্ধ হয়ে যাবার আশঙ্কায় দেখা দেবে।

বক্তারা বলেন, গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই ভিলেজ প্লাটফর্ম দক্ষিণ থেকে সরিয়ে উত্তর দিকে মাত্র তিন থেকে চারশ ফুট দূরে নির্মাণ করতে হবে। অন্যতায় এই মানববন্ধন কর্মসূচির পর পরবর্তীতে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।
##

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট