1. : lf_iXUbzcmHdbyi :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Casino Maxxed Online-Casino spielen: Bonus & Games im Test দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযান:ভারতীয় বিড়িসহ চোরাকারবারি এবং অপহরণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার ​নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি কামরুল সুনামগঞ্জে জাসাসের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার সুনামগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে নারীসহ ৩ ডাকাত আটক সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে হামলা: ২ বাল্কহেড ও ড্রেজার জব্দ, আটক ১

ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার
দ্য ডেইলি স্টার,প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তাগন বলেন,সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার জন্যেই গণমাধ্যমের ওপর হামলা চালানো হয়েছে,তা কোন দিনই সফল হবে না আর প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধ হয়নি,ভবিষ্যতেও বন্ধ করা যাবে না।

বক্তাগন আরও বলেন, যারা এ ধরনের ঘটনার মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের ঘৃণার শিকার হচ্ছে। হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাব এর সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া,আইন বিষয়ক সম্পাদক
আব্দুল আলীমসহ স্থানীয় সাংবাদিক ও স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট