1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​হাওর রক্ষায় উত্তাল সুনামগঞ্জ: বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত: সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ ​হাওর রক্ষা বাঁধে ‘দুর্নীতির থাবা’: দিরাই ও শাল্লায় কৃষকদের গণ-সমাবেশ তাহিরপুরে হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে উত্তাল গণ-সমাবেশ অশ্রুসজল নয়নে রাজকীয় বিদায়: এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের দুই দিকপালের অবসর দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব ভবনে যাচ্ছে থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএমপি কমিশনার শান্তিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে দুই আইনজীবীর গ্রেফতার: তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি অপরিকল্পিত বাঁধ নয়, হাওরের ফসল রক্ষায় পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে হবে: অ্যাড. শিশির মনির সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সুনামগঞ্জে সমন্বিত উদ্যোগের আহ্বান

উদীচী-ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

উদীচী-ছায়ানট ও গণমাধ্যমে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ

 

স্টাফ রিপোর্টারঃ
উদীচী-ছায়ানট ও গণমাধ্যমে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী।

এতে বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান,সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন, সিপিবির সাধারণ সম্পাদক শাহ জালাল সুমনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবন ও উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট