1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
​হাওর রক্ষায় উত্তাল সুনামগঞ্জ: বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত: সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ ​হাওর রক্ষা বাঁধে ‘দুর্নীতির থাবা’: দিরাই ও শাল্লায় কৃষকদের গণ-সমাবেশ তাহিরপুরে হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে উত্তাল গণ-সমাবেশ অশ্রুসজল নয়নে রাজকীয় বিদায়: এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের দুই দিকপালের অবসর দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব ভবনে যাচ্ছে থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএমপি কমিশনার শান্তিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে দুই আইনজীবীর গ্রেফতার: তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি অপরিকল্পিত বাঁধ নয়, হাওরের ফসল রক্ষায় পরিকল্পিত বাঁধ নির্মাণ করতে হবে: অ্যাড. শিশির মনির সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সুনামগঞ্জে সমন্বিত উদ্যোগের আহ্বান

বিলের পানি ছেড়ে মাছ মারার কারণে প্রায় ১ শত একর বোর জমি অনাবাদি!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

বিলের পানি ছেড়ে মাছ মারার কারণে প্রায় ১ শত একর বোর জমি অনাবাদি!

নিজস্ব প্রতিবেদক :

কাংলার হাওড়ে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন বিলের পানি ছেড়ে মাছ মারার কারণে প্রায় ১ শত একর বোরো জমি অনাবাদি রয়েছে এমন অভিযোগ স্থানীয় কৃষকদের। স্থানীয়  কৃষকদের অভিযোগ সময়মত পানি না পাওয়ায় রোপণ করা যায়নি বোরো ফসল। এতে প্রায় ৪০.৫০ হেক্টর বোরো ফসল আবাদে চরম ঝুঁকি সৃষ্টি হয়েছে। হরিনাপাটি গ্রামের রফিক মিয়া নিউজ ওয়ান-১ কে জানিয়েছেন হরিনাপাটি গ্রামের নিকটবর্তী কাংলার হাওরের উঁচু বোরো জমি আমরা প্রত্যেক বছর শিঙ্গির দাইড় জলাশয়ের পানি দ্বারা চাষাবাদ করে থাকি। এবছর পানির অভাবে উঁচু বোরো জমি চাষাবাদ করা যায়নি। যেগুলো চাষাবাদ করা হয়েছে সেগুলো পানির অভাবে কিছুদিনের মধ্যে চৌচির হয়ে যাবে। ক্ষতিগ্রস্থ কৃষক সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবেন কিনা এনিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। হরিনাপাটি গ্রামের কৃষক ইউসুফ আলী জানান, সিংগির দাইড় বিলের ইজারাদার দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের হারু মিয়া। হারু মিয়া সাব লীজ দেন হরিনাপাটি গ্রামের সাবেক রঙ্গারচর ইউ,পি-স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রভাবশালী বদর উদ্দিনকে।

 

স্থানীয় কৃষকদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটাই দাবি তিনি যেনো সরজমিনে এসে পরিদর্শন করে এর বিহীত ব্যবস্থা গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট