

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জকে বলা হয়ে থাকে গানের রাজধানী। বাংলাদেশের সাংস্কৃতিক ভান্ডারকে সমৃদ্ধ করা দুর্বিনশা,রাধারমণ দত্ত,হাসন রাজা,শাহ আব্দুল করিম এর মত জগৎ বিখ্যাত মরমী কবি ও সাধক বাউলদের জন্ম এই সুনামগঞ্জে। তাদের উত্তরসুরি হাজার হাজার বাউল সাধকদের চারণভূমি বলে সম্বোধন করা হয় সুনামগঞ্জকে। সুনামগঞ্জের হাওরপাড়ের মাটি ও মানুষের গান যাদের কলমে প্রাণ পায়, সেই গীতিকার ও বাউলদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল সুনামগঞ্জ শহর। শনিবার সকাল ১১টা থেকে জেলা শহরের ‘হোটেল পিস প্যালেস’-এ সুরের মূর্ছনায় দিনব্যাপী চলে এই বর্ণাঢ্য মিলনমেলা।
সকালের অধিবেশনে উৎসবমুখর পরিবেশে কুশল বিনিময়ের পর মধ্যাহ্নভোজ বিরতি শেষে শুরু হয় সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। সংগঠনের আহ্বায়ক গীতিকার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার প্রথিতযশা গীতিকার ও বাউল শিল্পীরা তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব গীতিকার ছামির আহমেদ ও যুগ্ম আহ্বায়ক আলী আকবর। সভায় সাংগঠনিক গতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন:
দেশীয় সংস্কৃতি আর ঐতিহ্যকে ধরে রাখতে বাউল গানের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা বাউল গানের সাথে প্রানের স্পন্দন ওতোপ্রোত ভাবে প্রতিটি মানুষের মধ্যে মিশে আছে। সাংগঠনিক তৎপরতায় দারিদ্রতার কষাঘাতে জর্জরিত বাউলদের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলেও উক্ত আলোচনা সভায় জোরালোভাবে তুলে ধরা হয়।