

নিজস্ব প্রতিবেদক | ১২ জুন, ২০২৬
সুনামগঞ্জ: অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জে হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। অদ্য ১২ জুন (শুক্রবার) স্থানীয় একটি মিলনায়তনে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিযোগিতা পরিচালক মুফতি মুজিবুর রহমান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান কারী ও ওলামায়ে কেরাম:
প্রতিযোগিতার স্বচ্ছতা ও আমানতদারিতা নিশ্চিত করতে প্রতিটি তিলাওয়াত ভিডিও ধারণ করা হয় এবং বিচারকবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সাথে বিজয়ীদের নির্বাচন করেন।
প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও দারুল হিকমাহ আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী (হাফি.)।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
আয়োজন শেষে ফাউন্ডেশনের পরিচালক, আমেরিকা প্রবাসী জনাব সাদিকুর রহমান সুফিয়ান সাহেবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। বক্তারা হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এমন দ্বীনি ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে হাফিজুর হালেমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিবারের পক্ষে সার্বিক দায়িত্ব পালন করেন আনোয়ার হোসেন মাসুম। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।