

নিজস্ব প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে এবং একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ জনপদ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট নূরুল ইসলাম নূরুল।
বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন। বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির আলোকে স্থানীয় উন্নয়নের এই পরিকল্পনা সাজানো হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে এডভোকেট নূরুল ইসলাম বলেন, “আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। এই ইশতেহার কেবল প্রতিশ্রুতি নয়, এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধ অঙ্গীকার।”
১. যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন:
২. কৃষি, হাওর ও পরিবেশ সুরক্ষা:
৩. শিক্ষা ও তরুণদের কর্মসংস্থান:
৪. স্বাস্থ্যসেবার আধুনিকায়ন:
৫. পর্যটন ও পরিবেশ:
৬. সুশাসন ও নিরাপত্তা:
”মার্টিন লুথার কিং বলেছিলেন ‘I have a dream’, আর আজ আমি আমাদের নেতা তারেক রহমানের উন্নয়ন দর্শনে উদ্বুদ্ধ হয়ে বলছি— I have a plan, আমার এলাকার মানুষের জন্য আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে।”
— এডভোকেট নূরুল ইসলাম নূরুল
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এডভোকেট মাসুক আলম,নাদির আহমদ,আ.ত.ম মিছবা,নজরুল ইসলাম, এডভোকেট শেরেনুর আলী, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমদ, সদস্য ব্যারিস্টার আবিদুল হক,পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ,নাছিম উদ্দিন লালা,মুর্শেদ আলম বেলাল প্রমুখ।
সংবাদ সম্মেলনে ধানের শীষের এই প্রার্থী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুনামগঞ্জকে সুরক্ষিত করতে এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ প্রদানের জন্য