1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সুরের শহরে গীতিকারদের মিলন উৎসব: আগামী দিনের পথচলায় ঐক্যবদ্ধ বাউল-গীতিকাররা সুনামগঞ্জে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে ৫ জনের প্রানহানি ​হাওর রক্ষায় উত্তাল সুনামগঞ্জ: বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ সুনামগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত: সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ ​হাওর রক্ষা বাঁধে ‘দুর্নীতির থাবা’: দিরাই ও শাল্লায় কৃষকদের গণ-সমাবেশ তাহিরপুরে হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে উত্তাল গণ-সমাবেশ অশ্রুসজল নয়নে রাজকীয় বিদায়: এইচ এম পি উচ্চ বিদ্যালয়ের দুই দিকপালের অবসর দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজস্ব ভবনে যাচ্ছে থানা, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জিএমপি কমিশনার শান্তিগঞ্জে বিএনপি নেতা মোহাম্মদ আলীকে হত্যাচেষ্টা ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে দুই আইনজীবীর গ্রেফতার: তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

জগন্নাথপুরের ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লার অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্যাগে  উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বিভিন্ন শ্রেণি পেশার শত শত  নাগরিক অংশ নেন।

এসময় জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে ও ব্যবসায়ী মোঃ ইলিয়াছ মিয়ার পরিচালনায়  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী ওলি উল্লাহ, ডাক বাংলা সড়কের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, উপজেলা উলামা মাশায়েক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমেদ, উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আমিনূর রহমান জিলু, সাধারণ সম্পাদক আলী হোসেন খান, পৌর যুবদলেরর যুগ্ন আহবায়ক মো. তারেক মিয়া, বিএনপি নেতা, সফিক আহমদ, রূপন আলী ও জগন্নাথপুর সরকারী ডিগ্রি কলেজ ছাত্র দলের সহসভাপতি হামজা আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর ডাক বাংলা সড়ক থেকে উপজেলা পরিষদ সড়ক দিয়ে যুগ যুগ ধরে নাগরিকরা চলাচল করছেন। বিশেষ করে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকটি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করে আসছেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎ করে সড়কটি বন্ধ করে দিলে জনসাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। উপজেলা সদরের দুটি সেতু অকার্যকর থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। যা নিয়ে  নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও ইউএনও বরকত উল্লার বিরুদ্ধে  ঘুষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহারের বিস্তর অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী নাগরিকের পক্ষ থেকে  গত ৩০ অক্টোবর সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয় ও দুর্নীতি দমন কমিশন সিলেটের পরিচালক বরাবরে লিখিত অভিযোগ করা হলে গত ২৬ নভেম্বর সুনামগঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট সমর পাল  সরেজমিনে তদন্ত করেন।

বক্তারা অবিলম্বে উপজেলা পরিষদের সড়কের গেইট খুলে দেয়া ও দুর্নীতিবাজ ইউএনও বরকত উল্লার দ্রুত অপসারণের দাবি জানান। অন্যতায় আগামী তে এলাকার সর্বস্তরের  নাগরিকদের নিয়ে কঠোর কর্মসূচীর মাধ্যমে গণ আন্দোলন গড়ে তুলা হবে বলে সমাবেশে জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট