1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
​নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি কামরুল সুনামগঞ্জে জাসাসের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকিয়া সুলতানার বিদায় সংবর্ধনা সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে জেলা তথ্য অফিসের ব্যাপক প্রচার সুনামগঞ্জে ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে নারীসহ ৩ ডাকাত আটক সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন তাহিরপুরে টাস্কফোর্সের অভিযানে হামলা: ২ বাল্কহেড ও ড্রেজার জব্দ, আটক ১ দিরাইয়ে ৪ মাস পর মদ ফেরত দেওয়ার নির্দেশ আদালতের: রাসায়নিক পরীক্ষা ছাড়া নিতে নারাজ লাইসেন্সধারী হাওরে মাছের মড়ক মোকাবেলায় প্রয়োজন আগাম প্রস্তুতি ও সতর্কতা – দুলাল মিয়া

খরচার হাওর পাড়ের কৃষকদের ওপর হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে
  1. খরচার হাওর পাড়ের কৃষকদের ওপর হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার কৃষকদের বোরো ফসলের একমাত্র আবাদ ভুমি খরচার হাওর। যেখানে বোরো ফসলের চাষাবাদ করেন দুই উপজেলার কৃষক। কিন্তু, হাওরে জলমহাল ইজারাপ্রথা চালু হওয়ার পর থেকেই হাওরের কৃষকরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন। যার ফলে শত শত একর ফসলি জমি একদিকে পলি পড়ে ভরাট হচ্ছে। অন্যদিকে পানির অভাবে চাষযোগ্য জমি চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। অনাবাদি হয়ে পড়ছে ঐসব জমি। জমি চাষ করতে না পাড়ায় হাওরপাড়ের কৃষকদের উৎকন্ঠা বেড়েই চলছে। এরই প্রতিবাদে
সুনামগঞ্জে খরচার হাওরের সীমানা নির্ধারণ এবং কৃষকদের ওপর ইজারাদার কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খরচার হাওরের পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গৌরারং ইউনিয়নের কয়েক শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আলী আহমদ’র সভাপতিত্বে এবং ইয়াহিয়া হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় শালিসী ব্যক্তিত্ব আব্দুল হেকিম, মঈনুল হক, জাহাঙ্গীর আলম, নুরুল আমিন, জাহিদ হোসেন, আবুল কাশেমসহ আরও অনেকে। বক্তারা বলেন, গৌরারং ইউনিয়নের খরচার হাওরে প্রায় ৭০০ একর জমি পানির অভাবে অনাবাদি হয়ে পড়ে আছে। পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা সেখানে কৃষিকাজ করতে পারছেন না। খাসিয়াখারা খাল থেকে বাঁধ দিয়ে পানি উত্তোলনের উদ্যোগ নিলে খরচার হাওরের ইজারাদার কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। বক্তারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং কৃষকদের জন্য পানি সেচের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বিপুল পরিমাণ জমি অনাবাদি থেকেই যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা আরো বলেন-এই মৌসুমে আমরা গৌরারং ইউনিয়নের ৮টি গ্রামের কৃষকরা হাওরে চাষাবাদের জন্য পানি আটকে রাখলেও জলমহালের ইজারাদার তাদের ইচ্ছামতো পানি ছেড়ে দেন। যার ফলে কৃষকরা পানির অভাবে তাদের ৭০০ একর জমি চাষ করতে পারছেন না। প্রতিবাদ করতে গেলে ইজারাদার কৃষকদের উপর মামলা দিচ্ছেন। কৃষকরা বলেছেন আমরা আমাদের সীমানায় আছি কিন্তু, ইজারাদার জোর করে দখলদার হতে চায়।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট