1. : lf_iXUbzcmHdbyi :
  2. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  3. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সুনামগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

মোঃ বাবুল মিয়া
  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

মোঃ বাবুল মিয়া :

“জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ (১৬-১৮ আগস্ট) উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, সুনামগঞ্জ এর আয়োজনে সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মতিউর রহমান খান।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম মাহফুজুর রহমান এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা সমবায় ডেপুটি কর্মকর্তা মাসুদ আহমেদ, মহৎজীবি প্রতিনিধি আতাউর রহমান, , সিএনআরএস কোর্ডিনেটর সাইফুল আলম চৌধুরী, বাসস’ র জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীব সমিতির সদস্য বৃন্দ।
এ সময় বক্তারা বলেন সুনামগঞ্জের হাওরের মাছ দেশ ব্যাপী সুস্বাদু। কিন্তু, এখন একটি অসাধু চক্র বিভিন্ন জাতের জাল (মাছ ধরার যন্ত্র) ব্যবহার করে মাছের পোনা ধরছে। যার ফলে মাছ বংশ বিস্তার করতে পারছে না।
মাছ হাওর থেকে হারিয়ে যাচ্ছে। অনেক সময় জলমহাল ইজারাদার ইজারা নীতিমালা লঙ্ঘন করে মাছ নিধন করছে। বক্তারা আরো বলেন মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধি সহ আইনীভাবে কঠোর হওয়ার আহবান জানানো হয়।
#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট