
নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী উদযাপন।
শুক্রবার(৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে ট্রাফিক পয়েন্ট হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে গিয়ে চিএাংঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অংশগ্রহণ করে আলোচকেরা বলেন, সনাতনধর্মীয় শাস্ত্র ও ইতিহাস মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও সৃষ্টের পালন হেতু মানব রুপে আর্বিভাব হন এই ধরাদামে।
তারা উল্লেখ করেন, সাড়ে ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ধরাদামে এসেছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি যুগে যুগে এই ধরাদামে এসেছেন মানব কল্যাণে শান্তি প্রতিষ্ঠার জন্য এমনটাই বিশ্বাস করেন।
শোভাযাত্রায় সনাতনধর্মীও নারী, পুরুষ, কিশোরকিশোরি সহ অসংখ্য ভক্ত বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. কুশল রাজ পাল, ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,বর্তমান জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার প্রমুখ।