
নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি।
আজ (১৬ আগস্ট, রোববার) পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন:
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং আসন্ন জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের বিষয়ে আলোকপাত করেন। জেলা প্রশাসক মহোদয়ও উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।