হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সুনামগঞ্জ প্রতিনিধি:
হাওরাঞ্চলের উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং স্বতন্ত্র হাওর মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিকে আরও বেগবান করতে হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের ৭১ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
শনিবার রাতে সুনামগঞ্জ প্রেসক্লাব হলরুমে পরিষদের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একে কুদরত পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিকাশ রঞ্জন চৌধুরী, বিজন সেন রায়, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন হারু, একেএম আবু নাছার, অধ্যক্ষ শেরগুল আহমদ, রওনক আহমদ বখত, অধ্যক্ষ নুরুজ আলী, শেখ নজরুল ইসলাম, অ্যাডভোকেট শাহিনুর রহমান, মহসিন রেজা মানিক, মছিহুর রহমান রাসেল, জিয়াউর রহমান, রীনা আক্তার, কর্ণ বাবু দাস, সামিনা চৌধুরী মনি, ইকবাল হোসেন, ওবায়দুল হক মিলন, ডেনিস চক্রবর্তী, আকিফুজ্জামান রিপন, প্রতিমা রানী দাস ও শাহনুর আলমসহ অনেকে।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক আফিন্দী এবং সাধারণ সম্পাদক হয়েছেন একে কুদরত পাশা।
সহসভাপতি হিসেবে রয়েছেন বিজন সেন রায়, অধ্যক্ষ শেরগুল আহমদ, রওনক আহমদ বখত, অধ্যক্ষ নুরুজ আলী, মোনাজ্জির হোসেন সুজন ও শাহিনা চৌধুরী রুবি।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, আফিকুল ইসলাম, মছিহুর রহমান রাসেল, জিয়াউর রহমান ও রীনা আক্তার।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন কর্ণ বাবু দাস। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন, মুজিবুর রহমান, মদরিছ চৌধুরী ও সামিনা চৌধুরী মনি।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আবু সাইদ (প্রচার ও প্রকাশনা), সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া (সহ-প্রচার), সিরাজুল ইসলাম ওলি (অর্থ), আনিছুল হক চৌধুরী মুন (সহ-অর্থ), মশিউর রহমান (দপ্তর), আকিফুজ্জামান রিপন (সহ-দপ্তর), সাংবাদিক আমিনুল হক (তথ্য ও প্রযুক্তি), শাহনুর আলম (সহ-তথ্য ও প্রযুক্তি), প্রতিমা রানী দাস (মহিলা), ফুল মালা (সহ-মহিলা), প্রভাষক দুলাল মিয়া (শিক্ষা ও সাহিত্য), জহিরুল ইসলাম (সহ-শিক্ষা ও সাহিত্য), তুর্য দাস (ক্রীড়া), শবনম দোজা জ্যোতি (সহ-ক্রীড়া), অশেষ তালুকদার (হাওর বিষয়ক), এম সাইফুর রহমান কলিন (সহ-হাওর বিষয়ক), ওবায়দুল হক (পরিবেশ বিষয়ক) এবং আফসানা (সহ-পরিবেশ বিষয়ক)।
নির্বাহী সদস্যরা হলেন—সৈয়দ মহিবুল ইসলাম, বিকাশ রঞ্জন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন হারু, একেএম আবু নাছার, আবুল কালাম আজাদ, ইয়াকুব বখত বহলুল, শেখ নজরুল ইসলাম, লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মাইদুল ইসলাম খান মামুন, আবুল হোসেন, ফজলুল করিম সাইদ, ফারুক রশিদ, কানিজ সুলতানা, সাংবাদিক জসীম উদ্দিন, নুরুল হাসান আতাহের, ওবায়দুল হক মিলন, কাজী নুরুল আজিজ চৌধুরী, মোজাহিদুল ইসলাম মজনু, জিয়াউর রহমান জিয়া, মিজাজুল হক, মাওলানা ফয়জুন নূর ফয়েজ, ডেনিস চক্রবর্তী, আশরাফ আলী, এমদাদুল হক মিলন, নজির আহমদ, সেলিম আহমদ, আব্দুল গণি আনসারী, সামছুল ইসলাম সরদার খেজুর এবং অ্যাডভোকেট সাইফুল কালাম।
সভার শেষে পরিষদের একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন, জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং “হাওরের জন্য আলাদা মন্ত্রণালয়—উন্নয়নের ন্যায্য অধিকার” এই দাবিতে নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।