1. live@www.newsone-1.com : NEWS ONE-1 : NEWS ONE-1
  2. info@www.newsone-1.com : NEWS ONE-1 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব (RAB)-এর নতুন নাম: ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ শিক্ষা আইনের খসড়া: সংস্কার নাকি পুরনো আইনের পুনরাবৃত্তি? ​আদর্শের বিচ্যুতি ও অপকর্মের অভিযোগ: তাহিরপুর বিএনপি ও শ্রমিকদল নেতার পদত্যাগ ​এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধ: ৪ ফেব্রুয়ারির মধ্যে বিল জমার নির্দেশ বিশ্বকাপে পাকিস্তান আছে, তবে নেই ভারত-পাক মহারণ! ভোটার স্থানান্তর ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ইসিতে বিএনপির একগুচ্ছ অভিযোগ নির্বাচন ঘিরে আর্থিক লেনদেনে কড়াকড়ি: মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে নতুন সীমা ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, মা-বোনদের সতর্ক থাকতে হবে: তারেক রহমান নাইকো মামলা: পাহাড়সম দাবির বিপরীতে নগণ্য প্রাপ্তি ​নির্বাসন ও নিষেধাজ্ঞা: খাদের কিনারায় কি বাংলাদেশের প্রাচীনতম দল?

​সরকারি কমিটি থেকে অব্যাহতি চাইলেন সুনামগঞ্জের হাওর নেতা ওবায়দুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

​সরকারি কমিটি থেকে অব্যাহতি চাইলেন সুনামগঞ্জের হাওর নেতা ওবায়দুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

​সংগঠনের আদর্শ ও নীতি বজায় রাখতে সরকারি কমিটির সদস্যপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. ওবায়দুল হক মিলন। ২০২৫-২৬ অর্থবছরের ‘কাবিটা’ (কাজের বিনিময়ে টাকা) নীতিমালা অনুযায়ী গঠিত জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে তিনি জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন।

​কেন এই পদত্যাগ?

​আবেদনে ওবায়দুল হক মিলন জানান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী কোনো সংগঠক সরকারি প্রকল্প বাস্তবায়ন বা মনিটরিং কমিটির সদস্য হতে পারেন না। নীতিগত এই বাধার পরেও তাকে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা তিনি ‘অনাকাঙ্খিত’ বলে উল্লেখ করেন।

​ওবায়দুল হক মিলন কেবল আবেদন করেই ক্ষান্ত হননি, তিনি জানান: নাম অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিলেন। মৌখিকভাবে নিজের এই অপারগতার কথা জানানোর পরও তালিকায় নাম বহাল থাকায় তিনি লিখিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেন।বিষয়টি অবহিত করতে তিনি জেলা প্রশাসক ছাড়াও পাউবো’র নির্বাহী প্রকৌশলী এবং বিভিন্ন উপজেলার (শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দোয়ারাবাজার) নির্বাহী কর্মকর্তাদের অনুলিপি পাঠিয়েছেন।

​হাওর রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে তিনি মনে করেন, সরকারি প্রকল্পের তদারকি কমিটিতে থাকলে সংগঠনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সংগঠনের আদর্শিক জায়গা থেকে তিনি এই সরকারি দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন। তার এই সিদ্ধান্তকে সাধুুবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রসংশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট