সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৬ উদযাপন
বাবুল মিয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ' সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর সকাল ৯ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আবার জেলা প্রশাসকের কার্যালয়ের এসে সমাপ্ত হয়। র্যালি পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ বিআরটিএ আঞ্চলিক অফিস,সুনামগঞ্জের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
র্যালি শেষে জেলা প্রশাসক, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়।

প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে যানবাহন পরিচালনা, চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, ডাঃ রনবীর তালুকদার রক্তিম,সিভির সার্জন অফিস,সুনামগঞ্জ, সহ বাংলাদেশ পরিবহন মালিক/শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক,শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন