প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৩২ এ.এম
সুনামগঞ্জে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ
সুনামগঞ্জে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং কুশল বিনিময় করেন।
সোমবার (০৭ সেপ্টেম্বর ) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশ, সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সহ সভাপতি এডভোকেট রাধা কান্ত সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক সম্পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ জেলা আইনজীবি বারের এডভোকেট শেরেনুর আলী মহোদয় বাংলাদেশ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, "বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের যে ভাতৃত্বের বন্ধন রয়েছে সেটা অটুট থাকবে।"
তিনি সংগঠনের যেকোনোও কার্যক্রমে জেলা প্রশাসন সহযোগিতা করবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।