দালালদের চিহ্নিত করে দেশের বাহিরে থাকলেও সেই দেশ থেকে আটক করা হবে,,,সুনামগঞ্জে ______________
মন্ত্রী আরিফুল হক চৌধুরী
মোঃ বাবুল মিয়া :
দেশেন অর্থনীতির চালিকাশক্তি আমাদের রেমিট্যান্সযোদ্ধা। তাদেরকে যারা অবৈধভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দেশের বাহিরে পাঠায় এইসব দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি যাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে, তাদের তালিকা তৈরি করে দ্রুত দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কাম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি আরও বলেন,ওই সব দালালদের চিহ্নিত করে দেশের বাহিরে থাকলে সেই দেশ থেকে আটক করা হবে। সুনামগঞ্জ থেকে কঠোর আন্দোলন শুরু হউক, অবৈধভাবে বিদেশে নয় বৈধ পথে বিদেশে যাবো। তার জন্য মসজিদ,মন্দির, গির্জা সহ সকল স্থানে প্রচার প্রচারণা চালাতে হবে।
মঙ্গলবার(২৫ আগষ্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (হিজল) এ নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কাম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
সভা সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মিনহাজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান,সুনামগঞ্জের ৫টি উপজেলার ৫ টি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। যারা বিদেশে যেতে চায় তারা যেন বিভিন্ন দেশের ভাষা শিখার প্রশিক্ষণ গ্রহণ করে দেশের বাহিরে গিয়ে কাজ করতে সহজ হয়। ভবন করতে ২-৩ বছর লাগবে তার জন্য যেসব স্কুলের ও সরকারী ভবন পড়ে আছে সেগুলোকে কাজে লাগান।
এছাড়াও বাংলাদেশ থেকে বিনা খরচে বিদেশে জনবল নিবে কিছু দেশ আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বলেছেন চার্টার ব্যাংক ফ্রি করে দেশের বাহিরে বিদেশে পাঠাবো।
সংসদে দাবী জানান,যেন মন্ত্রী সুনামগঞ্জের জন্য বিশেষ প্রকল্প গ্রহন করেন এ প্রেক্ষিতে মন্ত্রী বলেন,সুনামগঞ্জের জন্য বিশেষ প্রকল্প গ্রহন করা হবে এবং সুনামগঞ্জের প্রতি গুরুত্ব ও দেয়া হবে।
মন্ত্রী আরও জানান,প্রধানমন্ত্রী বিশেষ উপহার ১০ হাজার টাকার দেয়া হয় ইতোমধ্যে যারা সংসারের হাল ধরতে ও দেশের রেমিট্যান্স বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে দেশের বাহিরে গিয়ে মৃত্যু বরণ করেছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তাদের কে অন্তর্ভুক্ত করা হবে। এতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়ে অনুমোদন দিবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৫ সংসদীয় আসনের কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি, সুনামগঞ্জ -৪ আসনের এমপি এডভোকেট, নূরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ -১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মো: মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যুগ্মসচিব মো: শহিদুল ইসলাম চৌধুরী,সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো: জিল্লুর রহমান,সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম প্রমুখ।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।