
বাবুল মিয়া: সুনামগঞ্জে ‘উগ্রবাদ মোকাবিলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শহরের পানসী রেস্টুরেন্ট মিলনায়তনে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন। তিনি তাঁর বক্তব্যে বলেন:
তওহীদভিত্তিক সমাজ: মানুষের জীবনে প্রকৃত শান্তি ও সুবিচার নিশ্চিত করতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।আজকে পৃথিবীতে প্রায় ২ শ কোটি মুসলমান বিভিন্ন ফেরকায়,মাজহাবে বিভক্ত। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আমাদের বিশ্ব নবী আখেরে নবী হযরত মোহাম্মদ মোস্তফা স. এঁর মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার জন্য সতর্ক করেছেন। হেযবুত তাওহীদ আন্দোলনের ডাইমিক লিডার হোসাইন মোহাম্মদ সেলিম সকল মতবাদ ভুলে তওহিদের ছায়াতলে ঐক্যের ডাক দিয়ে যাচ্ছেন। গাঁজাবাসী আজকে জাতিসংঘের দয়ায় পবিত্র রমজান মাসে ইফতার করছে।ফিলিস্তিনের মুসলমানদের দেওয়া হচ্ছে না স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি। নিজের ভুমিতেই আজকে তারা উদ্বাস্তু। কি নির্মম,কি করুণ। তার পরও আমরা নিজেরা কামড়াকামড়ি করছি। শিয়া/সুন্নি বলে বলে এক ভাই আরেক ভাইকে কাফের বলে গালি দিচ্ছি। একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করে নিজেরাই অনৈক্য সৃষ্টি করে চলেছি। ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে হলে আল্লাহর দেওয়া জীবন বিধানের কোন বিকল্প নেই। হেযবুত তাওহীদ কলেমার দাওয়া দিয়ে যাচ্ছে এই কারণে যে, বর্তমান পৃথিবীতে তন্ত্রমন্ত্র ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। পশ্চিমা সভ্যতার দানবীয় রূপ আজ পুরো পৃথিবী দেখে ফেলেছে। আমাদের আদালত,আমাদের অর্থনীতি আজ ব্রিটিশদের দেওয়া সিস্টেমে চলছে। আল্লাহ যেখানে সুদকে হারাম করেছেন,সেখানে আমাদের দেশের অর্থনীতির মুল নীতিই হলো সুদ ভিত্তিক। আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু তাঁর দেয়া জীবন-বিধানকে বিশ্বাস করিনা।
উগ্রবাদ প্রতিরোধ: স্বার্থান্বেষী মহলের ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ রুখতে ইসলামের সঠিক ও প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
আইনের শাসন: সমাজ থেকে বৈষম্য ও অশান্তি দূর করতে রাষ্ট্রে আইনের শাসন নিশ্চিত করা সময়ের দাবি।
বক্তারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এবং রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির আহ্বান জানান।
সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
|
নাম |
পদবি/পরিচয় |
|---|---|
|
অ্যাডভোকেট মো. চান মিয়া |
সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি |
|
অ্যাডভোকেট সৈয়দ জামিলুল হক |
সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি |
|
ড. মোহাম্মদ খায়রুল কবির রুমেন |
সাবেক পিপি, সুনামগঞ্জ জেলা |
|
মো. বাবুল মিয়া |
যুগ্ম সম্পাদক, সুনামগঞ্জ প্রেসক্লাব |
এছাড়াও উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে এডভোকেট শামসুল আবেদীন, এডভোকেট আব্দুল ওয়াদুদ,অ্যাডভোকেট নূর হোসেন, অ্যাডভোকেট মো. শামিম আহমেদ, অ্যাডভোকেট মো. মহসিন রেজা মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।