
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ | ২০ রমজান
সুনামগঞ্জে অবস্থানরত তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন “আমরা তাহিরপুরবাসী”-এর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ রমজান) সুনামগঞ্জ শহরের শাহী রেস্টুরেন্টে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবীণ কবি ও লেখক মো. মোছায়েল আহমদ-এর সভাপতিত্বে এবং জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রেজা মানিক-এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ:
আলোচনা সভায় বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, “আমরা তাহিরপুরবাসী” সংগঠনটি মূলত উপজেলার মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত হয়েছে। কর্মস্থল বা বসবাসের কারণে মানুষ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও, সকলকে একসূত্রে গেঁথে রাখা এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য।
এসময় আরও বলা হয় তাহিরপুরের উন্নয়নকে ত্বরান্বিত করতে সুনামগঞ্জে বসবাসরত আমাদের প্রবীণ মুরুব্বিগণ একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার স্বপ্ন নিয়ে দল ও মতের ঊর্ধ্বে যার যার অবস্থান থেকে সমন্বিতভাবে তাহিরপুর কল্যাণ সমিতি নামে সাংগঠনিক কাঠামো তৈরি করেছিলেন। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় একটি স্বার্থান্বেষী মহল কল্যাণ সমিতিকে তারা কুক্ষিগত করে রেখেছেন। যা কোনভাবেই কাম্য ছিলনা। যে যেদল করুক তাতে আমাদের কোন আপত্তি নাই। শুধুমাত্র তাহিরপুরের উন্নয়ন ও স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। আশা করি আমাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, অচিরেই মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে তা নিরসন করা হবে।
"এই আয়োজন কেবল ইফতার মাহফিল নয়, এটি তাহিরপুরবাসীর সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মিলনমেলা।"
ইফতারের পূর্বে মাহে রমজানের গুরুত্ব ও উপজেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন, যা অনুষ্ঠানটিকে একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।