প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৬:৫২ পি.এম
সুনামগঞ্জে ভোটের হাওয়া: ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, নির্বাচনে লড়ছেন সাবেক এমপি ও হেভিওয়েটরা
সুনামগঞ্জে ভোটের হাওয়া: ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, নির্বাচনে লড়ছেন সাবেক এমপি ও হেভিওয়েটরা
সুনামগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নিকট মোট ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির দলীয় প্রার্থী ও দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীদের মধ্যে।
একনজরে প্রার্থীর ধরন:
- সাবেক সংসদ সদস্য: ৩ জন।
- সাবেক উপজেলা চেয়ারম্যান: ৪ জন।
- নবাগত মুখ: একটি বড় অংশই প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন।
- প্রবীণ প্রার্থী: ২ জন।
আসনভিত্তিক প্রার্থীদের তালিকা
সুনামগঞ্জ -১ (তাহিরপুর-ধর্মপাশা -জামালগঞ্জ -মধ্যনগর) ০৬ জন, সুনামগঞ্জ -০২(দিরাই-শাল্লা) ০৭ জন,সুনামগঞ্জ -০৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)০৮ জন,সুনামগঞ্জ -৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) ০৯ জন, সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা বাজার) ০৮ জন।
নির্বাচনী বিশেষত্ব ও ভিআইপি লড়াই
এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বেশ কিছু হেভিওয়েট ও ভিআইপি প্রার্থী।
- সুনামগঞ্জ-২ আসনে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির লড়ছেন।
- সুনামগঞ্জ-৪ আসনে সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার পুত্র ব্যারিস্টার আবিদুল হক আবিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৃষ্টি আকর্ষণ করছেন।
- সুনামগঞ্জ-৫ আসনে সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের বিপরীতে স্বতন্ত্র হিসেবে লড়ছেন কেন্দ্রীয় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী।
বিশ্লেষকদের অভিমত
স্থানীয় সচেতন ভোটারদের মতে, আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় লড়াইয়ের ময়দান এখন মূলত বিএনপির দলীয় প্রার্থী বনাম তাদের বিদ্রোহী প্রার্থীদের দখলে। নবাগতদের ভিড়ে অভিজ্ঞ ও ভিআইপি প্রার্থীরা কতটা জনসমর্থন পান, এখন সেটিই দেখার বিষয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত