দিরাই-শাল্লায় সম্প্রীতির বার্তায় শিশির মনিরের মনোনয়ন সংগ্রহ
স্টাফ রিপোর্টার:
ব্যতিক্রমী এক আবহে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার দুপুরে দিরাইয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যখন তিনি ফরম সংগ্রহ করতে যান, তখন তার পাশে দেখা গেছে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষকে। প্রবীণ শিক্ষক, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে কৃষক ও শারীরিক প্রতিবন্ধী—সবাই শামিল হয়েছিলেন তার সাথে।
উপস্থিত সুধীজনের মাঝে ছিলেন সুধাংশু বিশ্বাস, আশীষ চক্রবর্তী এবং সুষমা পালের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অংশগ্রহণকে স্থানীয় রাজনীতিতে সম্প্রীতির নজির হিসেবে দেখছেন অনেকে। শিশির মনির এসময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,"আমরা দিরাই-শাল্লায় একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি—তারা যেন একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে এবং ভোটারদের ভয়ভীতিহীন পরিবেশ নিশ্চিত করে।"
নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা আচরণবিধি মেনে চলবেন এবং প্রশাসনের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা আশা করেন।